শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৫৩ পিএম, ২০২২-০৫-১৪
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করে নৌ-পুলিশ।
শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
উত্তর মার্দাশা রামদাশ মুন্সির হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হালদায় অভিযান চালিয়ে হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, গত বুধবার (১১ মে) হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন ও উত্তর মোহরা মন্দির এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার চিংড়ি রেণু পোনা ও পোনা সংগ্রহকারী সরঞ্জাম, একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি রেনু গুলো হালদা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি ধ্বংস ও অবৈধ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited