চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া পূর্ব আজিমপুরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন

উখিয়া প্রতিনিধি ::    |    ০৪:০৪ পিএম, ২০২০-০৯-২০

পটিয়া পূর্ব আজিমপুরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন

মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিগত সাড়ে ১২ বছরে বঙ্গবন্ধু  কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের নব দিগন্তের দ্বার উম্মোচিত হয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়ায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। যা স্বাধীনতার পরে পটিয়ায় যে কোন সরকারের চেয়ে সর্বোচ্চ উন্নয়নের রের্কড। তিনি আরো বলেন, পটিয়ায় যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, তথ্য প্রযুক্তি, বেকারদের কর্মসংস্থান, শিল্পায়ন, বছরের শুরুতে বিনামূল্য বই প্রদান, শিক্ষা উপবৃত্তি প্রদান সহ সব খাতের মধ্যে শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার অধিক আন্তরিক ও নিবেদিত প্রাণ। তিনি আরো বলেন, এ সময় কালে পটিয়ার প্রত্যেকটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একাধিক ভবন নির্মাণ সহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। তিনি অবকাঠামোগত উন্নয়নের সুফল নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষা জীবনের প্রধান এবং মূলভিত্তি। আগামীতে আজকের শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্নধার হয়ে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সু-নাগরিক হিসেবে শিক্ষিত হিসেবে গড়ে তোলা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকলকে শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহবান জানান।
তিনি পটিয়ার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা আ’লীগের সি: সহ সভাপতি আবদুল খালেক, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, উপজেলা আ’লীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী শামীম, ঋষি বিশ্বাস, উপজেলা আ’লীগ সদস্য আবু তৈয়ব, কচুয়াই ইউনিয়ন আ’লীগের সভাপতি মুছা খান, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য এনাম মজুমদার, কচুয়াই ইউনিয়ন আ’লীগের সহ সাধারণ সম্পাদক মো: রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল নবী, আবদুল মাজেদ টিটু, কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুবলীগ নেতা শাকিল ফারুকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক রবিউল চৌধুরী, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন মজুমদার, আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান,খাদ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মঞ্জু খাঁন, হেলাল মজুমদার, জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আগুন চৌধুরী, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিন মজুমদার, আসিফ হাসান, সাইফুল ইসলাম ও মো: বাদশা প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী নব নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনারের শুভ  উদ্বোধন করেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর