শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ১২:৪১ পিএম, ২০২১-০৬-১২
সিন্ডিকেট নির্ভর কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে পুনঃর্গঠনের দাবি জানিয়েছেন চকরিয়া উপজেলা, পৌরসভা, পেকুয়া উপজেলা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ।এ দাবিতে ১১ জুন শুক্রবার বিকেল ৪টায় চকরিয়া থানা রাস্তার মাথায় সিষ্টেম কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারে এক প্রতিবাদ সমাবেশ ও পরে চকরিয়া পৌর শহরের মহাসড়কে বিক্ষোভ মিছিল করে দলের নেতারা এক সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এ দাবি তুলেন। এ সময় হাজার হাজার দলীয নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সদ্য অব্যাহতিপ্রাপ্ত চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও উপজেলার প্রচার সম্পাদক আবু মুছা, যুবলীগ নেতা রাসেল ও ছাত্র নেতা বাপ্পির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ সময় বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন সহ দলের ৩ উপজেলা ও পৌরসভা, ইউনিয়নসহ ও ইউনিটের পদবীধারী নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমএ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান জেলা আওয়ামী লীগকে দেশের অন্য জেলার মধ্যে নিকৃষ্ট কমিটি। বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ কমিটির অনেকেই মাদকাসক্ত বলেও তিনি মন্তব্য করেন। চাঁদা না দেওয়ায় অনেক হোটেল জবর-দখল করে রেখেছেন বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এমন মন্তব্যও করেন তিনি।চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি জাফর আলম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতি ৬টি দাবি উত্থাপন করা হয়েছে। এতে রয়েছে
১। মেয়াদোত্তীর্ণ কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে পুনর্গঠন
২। জনপ্রিয় নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে অব্যাহতি সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারপূর্বক ক্ষমা চাইতে হবে।
৩। কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভাসহ জেলার বিভিন্ন ইউনিটে জেলা আওয়ামী লীগের প্রত্যক্ষ হস্তক্ষেপে দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সিন্ডিকেট রাজনীতির অবসানকল্পে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
৪। জনপ্রিয় নেতাদের অগঠনতান্ত্রিকভাবে হটিয়ে দিয়ে ভারপ্রাপ্ত নেতৃত্ব সৃষ্টির প্রবণতা বন্ধ করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে কেন্দ্রে তালিকা প্রেরণ ও মনোনয়ন দেওয়ার নামে অবৈধ বাণিজ্য বন্ধ করতে হবে।
৫। কক্সবাজার পৌরসভার পানি শোধানাগার প্রকল্পের দুর্নীতি নিয়ে দুদকের চলমান তদন্তে মেয়র মুজিবসহ যাদের এসেছে তাদের শাস্তি নিশ্চিতকল্পে দল থেকে বহিষ্কার করতে হবে।
৬। দলীয় ক্ষমতার অপব্যবহার করে কক্সবাজার হোটেল-মোটেল জোনে মেয়র মুজিবুর রহমানের দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়াও এমপি জাফর আলম লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে পুনর্গঠন করে জেলাবাসীকে দখলবাজ, চাঁদাবাজ, মাদকাসক্তদের হাত থেকে মুক্তি প্রদানে দলীয় হাইকমাণ্ডের সুদৃষ্টি কামনা করেন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited