চট্টগ্রাম   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৪:৩৫ পিএম, ২০২৬-০৯-২৪

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসআরবি-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকার মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এর ভিত্তিতে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ‘স্টারলাইন পরিবহনের’ একটি বাস চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দেওয়া হয়। বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর থেকে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে পাওয়া যায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা। এসআরবি-৭-এর দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। আটক শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার দরগাপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে অধিক মুনাফার আশায় ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৭। এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালী প্রতিনিধি : : জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীà¦...বিস্তারিত


চুরি-ডাকাতি আর কিশোর গ্যাংয়ের উৎপাত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চুরি-ডাকাতি আর কিশোর গ্যাংয়ের উৎপাত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার : : একটি বাজারে ঢুকেই আগে ভাঙা হলো সিসি ক্যামেরা। এরপর পাহারাদারকে মারধর করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলà...বিস্তারিত


দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন:  আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্à...বিস্তারিত


ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বà...বিস্তারিত


চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত


উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত



সর্বশেষ খবর