শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:৪৬ পিএম, ২০২৬-১১-০৪
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত আনসার বাহিনীর সহযোগিতায় উপজেলার পাইন্দং ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম ও আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু বেলচা ও ভেলা জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহম উল্লাহ বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া হিসেবে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে।
অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকার ক্যামেরা ও সরঞ্জাম চà§...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : উত্তর চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক জনপথ ও ঐতিহ্যবাহী নাজিরহাট বাজার। এখানকার মাংসের বাজà¦...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : হালদা নদীর দুই পাড়ে ১ হাজার ২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন গবেষকরা। এসব উদ্ভিদের মধ্যে ৫১৭টি ঔষà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited