চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে ডাকাত সর্দার রুস্তম আলী গ্রেপ্তার

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৩:৪৭ পিএম, ২০২৪-১১-০৪

সীতাকুণ্ডে ডাকাত সর্দার রুস্তম আলী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে চিহ্নিত ডাকাত সর্দার রুস্তম আলী সাজ্জাদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের আমতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডাকাত রুস্তম আলী সাজ্জাদ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামের এবাদুল হকের নতুন বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত ১১ অক্টোবর ঢাকা থেকে শফিকুল ইসলাম নামে একজন ব্যবসায়ী পরিবারসহ ব্যক্তিগত হাইয়েছ (মাইক্রো) যোগে কক্সবাজার যাচ্ছিলেন। তাদের গাড়িটি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বাদামতল নামক স্থানে পৌঁছালে হঠাৎ চাকা ব্লাস্ট হওয়ার মতো বিকট শব্দ হয়। পুলিশ আরও জানায়, শব্দ শুনে চালক গাড়িটি দাঁড় করিয়ে চেক করার জন্য গাড়ি থেকে নামলে একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িটি ঘিরে ফেলে। এ সময় তারা চালককে মারধর করে যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল, এক ভরি ওজনের একটি গলার চেইন ও নগদ এক লাখ বাইশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। এ ঘটনার একদিন পর ১৩ অক্টোবর গাড়িচালক মাকসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশি তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত রুস্তমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ঘটনার দিন হাতিয়ে নেয়া একটি মোবাইল ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।  সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব পোদ্দার বলেন,‘গ্রেপ্তার রুস্তম আলী সাজ্জাদকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিভিন্ন সময়ে খুন, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির চারটি মামলা চলমান রয়েছে।’

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর