শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৮:২১ পিএম, ২০২২-০৪-০৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজঘোনা মাদ্রাসা পাড়ায় রবিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৯ টি বাড়ি।
আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে সব কটি বাড়িসহ মালামাল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ এপ্রিল(রবিবার) বিকালে চুলার রান্না করা ছাই থেকে এ আগুনের সূত্রপাত।আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় মৃত শামসুল আলমের পূত্র মহিউদ্দিন,মৃত আবু নঈমের পূত্র হেলাল উদ্দিন ড্রাইভার,মৃত গুরা মিয়ার পূত্র নুরুস ছফা ড্রাইভার,মৃত ছৈয়দ আহমদের পূত্র আহমদ হোসেন,আহমদ হোসনের পূত্র মিরাজ,মৃত বশিরের পূত্র শের আলম,মৃত দুদু মাঝির পূত্র আবদুল হক,মৃত শামসুর পূত্র হাকিম,মৃত সিরাজের পূত্র বশিরের বাড়ি।
নগদ ৪ লক্ষ সহ আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিক প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ ৪৫ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং এই অসহায় ৯ পরিবারের পুড়ে যাওয়া বাড়ি পুনঃনির্মাণের আশ্বাস দেন। এ সময় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান পুড়ে যাওয়া ঘর পরিদর্শন পুর্বক নিত্য প্রয়োজনীয় পণ্য ও জামা কাপড় বিতরণ করেন।
লাভ বাংলাদেশ ফাউন্ডেশন,চকরিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ নুরুদ্দোজা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited