চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :    |    ১১:০৫ এএম, ২০২২-০২-০২

প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিল পেল বড় জয়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চলে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তিতের শিষ্যরা।
ঘরের মাঠ বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে আতিথেয়তা জানায় ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কৌতিনিয়ো, আন্তোনি ও রদ্রিগো।
এদিন ম্যাচে ২৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। মার্কুইনহোসের দুরপাল্লার পাস ডান প্রান্তে পায়ের ওপর নিয়ে চলন্ত অবস্থায় এক ডিফেন্ডারকে পরাস্ত করেন লিডস উইঙ্গার। আরেক ডিফেন্ডার ছুটে আসার আগেই বাঁ পায়ের শটে গোল করেন রাফিনহা।
বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলের যোগানদাতা মার্কুইনহোস। তিনি রক্ষণভাগ থেকে খানিকটা এগিয়ে কুতিনিওকে লম্বা পাস দেন। সেখান থেকে কৌতিনিয়ো বল ধরে একটু এগিয়ে বাতাসে ভাসানো শট নেন। প্যারাগুয়ে গোলরক্ষক আন্তনি সিলভার বাতাসে খামচি মারা ছাড়া আর কিছুই করার ছিল না।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে আরও দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল। ৮৬ মিনিটে এভারতন রিবেইরোর পাস থেকে বদলি নামা আন্তোনি বাঁ প্রান্তে বক্সের মধ্যে বাতাসে ভাসানো বাঁকানো শটে গোল করেন। দুই মিনিট পর দলীয় আক্রমণে গোল করেন বদলি নামা রদ্রিগো।

ব্রাজিল ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। আর্জেন্টিনা সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। তিন নম্বরে একুয়েডর। চার নম্বরে উরুগুয়ে।

কাতার বিশ্বকাপে এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর