শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ১২:০৮ পিএম, ২০২৫-০৬-১৮
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,খাদ্যে রঙ এর ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অলি বেকারি, কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ জানান,যথাযথ প্রক্রিয়া না মেনে বেকারি তে খাদ্য উৎপাদন, আয়োডিনহীন লবণের ব্যবহার, খাদ্যে রঙ এর ব্যবহার, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত প্রভৃতি অপরাধে জনস্বাস্থ্য সুরক্ষায় এবং জনস্বার্থে অলি বেকারী সংলগ্ন আল কুতুবিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার, কানুনগোপাড়া বাজারে মিলন সুইটসকে ৩০ হাজার ও শুভ সুইটসকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং এসকল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited