শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৪:৪০ পিএম, ২০২১-০৩-০৪
ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে চট্টগ্রামে শুধুমাত্র বোয়ালখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর পর বোয়ালখালী পৌরসভার এই তফসিল ঘোষণা করা হয়। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এই সকল পৌরসভার তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বেধে দেওয়া হয়েছে ২৪ মার্চ। ষষ্ঠ ধাপে যে সকল ১১ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা হচ্ছে -পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited