চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের নতুন এসপি কার্যালয় উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৪ পিএম, ২০২১-০২-২৫

চট্টগ্রামের নতুন এসপি কার্যালয় উদ্বোধন কাল

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড়ে দাঁড়ালে নজর কাড়বে সুরম্য চারতলা একটি ভবন। অন্যান্য ভবনের ভিড়ে দৃষ্টিনন্দন ভবনটি চেনা যাবে বেশ সহজেই। ভবনটি ব্যবহৃত হবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় হিসেবে। বর্তমানে নির্মাণ কাজ শেষে চলছে ধোয়া-মোছার কাজ। চট্টগ্রাম জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কার্যালয়টি উদ্বোধন করা হবে। চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান ছিল। কিন্তু ভবনটি পুরাতন ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর ধরেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। অবশেষে নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চারতলা এই ভবন নির্মাণে বরাদ্দ ৯ কোটি ১৭ লক্ষ টাকা। সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে সাময়িক সময়ের জন্য জেলা পুলিশের কার্যক্রম চলে যায় হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইনসে। বর্তমানেও পুলিশ লাইনের একটি ভবনকে জেলা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনের পর আবার পূর্বের স্থানের নতুন ভবনে কার্যক্রম চালু হবে। চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘চারতলা বিশিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের নির্মাণ কাজ শেষ। ধোয়া-মোছার কাজ শেষে জেলা পুলিশকে যেকোনো সময় হস্তান্তর করতে প্রস্তুত গণপূর্ত অধিদফতর।’ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বলেন, ‘আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশের নবনির্মিত কার্যালয়। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে কালই ষোলশহর ২ নম্বর গেটে পূর্বের স্থানে ফিরে যাচ্ছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।’

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর