শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৪৯ পিএম, ২০২৬-০১-১৪
মিটুন দাশ, মিরসরাই :
চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়কে দাফন শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন চট্টগ্রাম সিএমএম কোর্টের সাবেক বিচারক বর্তমানে আইন মন্ত্রণালয়ে কর্মরত রেজাউল করিম চৌধুরীসহ পাঁচজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসারসহ পাঁচজন। এদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউওতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন। খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালকু গ্রামের জয়নাল আবেদীন সাজু মেম্বারের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মা যান। মঙ্গলবার রাতে উনার জানাজা, দাফন শেষে রাত সাড়ে ১২টায় প্রাইভেটকার যোগে সীতাকুণ্ডের বারআউলিয়া যাচ্ছিলেন রেজাউল করিমসহ পাঁচজন। রেজাউল করিম নিজে গাড়ি চালাচ্ছিলেন। নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছানোর পর মহাসড়কে গাড়িকে লোহার এঙ্গেল মেরে হামলা করে ডাকাত দল তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এসময় তাদের সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে ডাকাত দল। ডাকাতদল চলে যাওয়ার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা যাওয়া নারীর আত্মীয় মো. আলমগীর বলেন, আমার জেঠি মা অসুস্থ হয়ে মারা গেলে মঙ্গলবার রাতে জানাজা শেষে দাফন করা হয়। দাফন শেষ করে আমার ফুফাতো ভাইয়েরা প্রাইভেটকার যোগে তাদের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে নয়দুয়ারি এলাকায় লোহার এঙ্গেল মেরে উনাদের গাড়ির হামলা করে ডাকাতদল সবকিছু ছিনিয়ে নেয়। সবকিছু নিয়েও ডাকাতদল ক্ষান্ত হয়নি, তারা গাড়ির সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে ডাকাতদল চলে গেলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এদের মধ্যে জাবেদ কাউসার ভাইয়ের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ধরনের কোনো ঘটনা শুনিনি। আমি ও আমাদের টিম রাত ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রল ডিউটিতে ছিলাম। এ ব্যাপারেরে অভিযোগ ফেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited