শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:৪৭ পিএম, ২০২৬-০৬-০৮
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পারভেজ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিটিলা এলাকার নুর আহমদ মুন্সির বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল বিষপান করার পর পারভেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি তার নববিবাহিতা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গভীর হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই মানসিক অস্থিরতার কারণেই তিনি বিষপান করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,পারভেজ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited