শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৫০ পিএম, ২০২১-০৬-০১
গাড়ির জানালার কাচ নামিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। মন্ত্রীর গানম্যান ছিনতাইকারীকে ধরতে দৌড়ে দিলেও তাকে ধরতে পারেননি। গত রোববার বিজয় সরণি সিগনালে এ ঘটনা ঘটে। মন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। সিগন্যালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলা বলছিলেন। চোখের পলকে ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (০১ জুন) মন্ত্রণালয়ে সংবাদ মাধ্যমকে হাসির ছলে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ফোনে কথা বলার সময় ছিনতাইকারী হাত থেকে টান দিয়ে ফোন ছিনিয়ে নিয়েছে। ফোনটি আমার ছেলে কিনে দিয়েছিল। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ঘটনার দিন রাত ৮টায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ফোনটি খুঁজে বের করার চেষ্টা করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited