শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৩:৪৬ পিএম, ২০২৫-০৭-১৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে।
ওই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ওই বাড়ির গৃহবধূ মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেখানো মতে বাড়ির বারান্দায় খাটের নিচে লুকানো অবস্থায় একটি নীল ও কালো রঙের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইটসদৃশ প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করে যে, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা, মহানগর এবং দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
এ ঘটনায় আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, আটককৃত মনোয়ারা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited