চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফের মন্ত্রিত্ব পেল হিনা রব্বানী

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:০৭ এএম, ২০২২-০৪-২০

ফের মন্ত্রিত্ব পেল হিনা রব্বানী

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী হিসেবে ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন হিনা রব্বানী। সে সময় পাকিস্তানের সরকারের দায়িত্বে ছিলেন ইউসুফ রাজা গিলানি।

দুই বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মাত্র ৩৩ বছর বয়সে মন্ত্রী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন হিনা। এবার সেই হিনা ফের দায়িত্ব পেয়েছেন।তবে এবার তিনি পূর্ণ মন্ত্রী হননি। তার বদলে তাকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে পাকিস্তান পিপলস পার্টির এ রাজনীতিবীদের। 

যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে।তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি।

হিনা রব্বানি তার কাজকর্মের মাধ্যমেও আলোচনায় এসেছিলেন। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জোর দিতেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে একবার হিনা বলেছিলেন, যুদ্ধ জয় করে কাশ্মির জয় করা সম্ভব নয়। 

তিনি প্রায়ই বলতেন ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান করা যাবে। এদিকে মঙ্গলবার পাকিস্তানের নতুন মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১১ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। কিন্তু নতুন সরকারের মন্ত্রীসভা ঠিক করতে কয়েকদিন সময় নেন তিনি। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে ৩১ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী  ও  প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নেন। 

সূত্র: ডন

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর