চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৮০

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:০৩ পিএম, ২০২২-০৬-২২

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৮০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ২৮০ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছে শত শত মানুষ। বুধবার ( ২২ জুন) এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল।  

ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও ভূমকম্পটির তীব্রতা অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।  

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের ধ্বংসস্তূপের দৃশ্য উঠে এসেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শতাধিকের বেশি মানুষ। এছাড়া খোস্ত প্রদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই প্রদেশে আহত ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।  তবে পাকিস্তান থেকে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।  

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় যায়। এক সময়ের বিদ্রোহী গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে অর্থনৈতিক সংকটে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে বিভিন্ন দেশ। এরমধ্যেই এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটল।  

এমন পরিস্থিতিতে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর