চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৫ পিএম, ২০২১-০১-২৪

চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় এসে নায়ক রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা। রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিয়াজের সঙ্গে আওয়ামী লীগের নৌকার পক্ষে প্রচারণায় চট্টগ্রামে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তারা নৌকার পক্ষে ভোট চান। রিয়াজ বলেন, চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।  তিনি বলেন, চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে- চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।  মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকার মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করেছি। নৌকায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই চট্টগ্রামবাসী আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর