চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

তাইওয়ানে ১০ কোটি ডলারের মার্কিন সমরাস্ত্র বিক্রির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৫৪ পিএম, ২০২২-০২-০৮

তাইওয়ানে ১০ কোটি ডলারের মার্কিন সমরাস্ত্র বিক্রির অনুমোদন

চীনের দাবিকৃত স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-প্যাট্রিয়টসহ ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মাধ্যমে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণ টেকসই ও উন্নত করতে পারবে তাইওয়ান। সোমবার পেন্টাগনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) একটি বিবৃতি দিয়ে বলেছে, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ প্রদান করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন তাইওয়ানের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে।

ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে তারা যে দীর্ঘদিন ধরে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তাতে সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে।

সংস্থাটি জানিয়েছে, তাইওয়ানে এসব সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার হবে দুই মার্কিন কোম্পানি রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামরিক সরঞ্জাম ও পরিষেবা বিক্রির অনুমোদন দেওয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর