শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৪ পিএম, ২০২৬-০৮-১১
নগরের পাঁচলাইশ থানার হামজারবাগে একটি আবাসিক ভবনের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ওই ভবনের মালিকের প্রবাসী ছেলের কাছে কয়েকদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগ এলাকায় রুনা টাওয়ার নামে ভবনটির প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক ভবনের গেটে গিয়ে প্রহরীর সঙ্গে কথা বলে।
পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার খবর পাওয়া যায়। দুই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভবনটির মালিক হাজি ইউনূসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজের মাধ্যমে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার রাতে দুই যুবক ভবনে গিয়ে প্রহরীর সঙ্গে কথা বলে। পরে ফিরে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৩ জুলাই নগরের বাকলিয়া এক্সরোড এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
আমাদের ডেস্ক : : নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা এন্ড মিউজিক এর নাট্যকলা বিভাগ আগামী ০৪ অক্টোবর...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited