চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-১১-০৪

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:

বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে আলীকদম বাজার ও পানবাজার এলাকায় যৌথ পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আলীকদম সেনাজোন ও উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় আলীকদম সেনাজোনের জোনাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম এবং জনসাধারণের চলাচলের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা যাচাই করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, সড়কে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন অসংগতি পর্যালোচনা করা হয়।
এ সময় সড়কে যত্রতত্র অটো, চাঁদের গাড়ি ও অটোরিকশা পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে সড়কের ওপর থেকে অবৈধভাবে পার্ক করা যানবাহন সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

পরিদর্শনকালে আলীকদম বাজার ও পানবাজারের মাছ বাজার এলাকায় চরম অপরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা নজরে আসে। এ নিয়ে সংশ্লিষ্টদের অসন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে পানবাজার-সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সেখানে কোনো অবস্থাতেই বর্জ্য না ফেলার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া বাজারের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে আলীকদম বাজার কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বাজারসংলগ্ন ড্রেনগুলো পরিষ্কার, মাছ ও অন্যান্য পণ্যের উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে অপসারণ এবং সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনে কিছু ছোটখাটো অনিয়ম চিহ্নিত হলেও তাৎক্ষণিকভাবে সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনিয়ম নিরসন করে সেনাজোন কার্যালয় ও উপজেলা প্রশাসনের কাছে যথাযথ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে অভিযানটির মূল উদ্দেশ্য ছিল সচেতনতা সৃষ্টি ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন। গুরুতর কোনো ত্রুটি পরিলক্ষিত না হওয়ায় এদিন কাউকে জরিমানা, মামলা কিংবা আর্থিক দণ্ডের আওতায় আনা হয়নি।

অভিযান শেষে সেনাজোন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাজারের স্থায়ী শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

হাটহাজারী প্রতিনিধি : : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থ...বিস্তারিত


ফটিকছড়িতে ৫ হাজার ঘনফুট বালু জব্দ, উন্মুক্ত নিলামের ঘোষণা

ফটিকছড়িতে ৫ হাজার ঘনফুট বালু জব্দ, উন্মুক্ত নিলামের ঘোষণা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রà¦...বিস্তারিত


মীরসরাইয়ে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

মীরসরাইয়ে অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসà¦...বিস্তারিত


পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

পাহাড়ের নিভৃত জনপদে শিক্ষার আলো, নতুন স্বপ্নের দুয়ার খুলল ম্রো শিশুদের

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত


লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক, স্ত্রীর অভিযোগেই ধরা

লোহাগাড়া প্রতিনিধি : : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকার ক্যামেরা ও সরঞ্জাম চà§...বিস্তারিত


হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

হালদা নদীর চরে যত্রতত্র গরু জবাই: দূষিত হচ্ছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : উত্তর চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক জনপথ ও ঐতিহ্যবাহী নাজিরহাট বাজার। এখানকার মাংসের বাজà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর