শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০২:৪৬ পিএম, ২০২৬-১১-০২
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ইবাদতখানা মসজিদ পেতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ফেনুয়া ও পূর্ব টিলা পাড়া এলাকার শতাধিক পরিবার। এতদিন এলাকায় কোনো মসজিদ না থাকায় স্থানীয় বাসিন্দাদের তীব্র ভোগান্তি সহ্য করে দূরবর্তী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হতো।
ফেনুয়া বিলবাসীর এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক নুর উদ্দিন নুরু। তাঁর একক অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে কাঞ্চননগর ৬নং ওয়ার্ডের পূর্ব টিলা পাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে ‘রহমানিয়া মসজিদ’ নামে নতুন এই ইবাদতখানা।
গত ১ নভেম্বর (রবিবার) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর উদ্দিন নুরু বলেন, "দূরবর্তী মসজিদে গিয়ে নামাজ আদায় করা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। মহান আল্লাহর ঘর নির্মাণের এই উসিলায় এলাকার মানুষ যাতে নিজ গ্রামেই নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে ইবাদত-বন্দেগি করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস কোম্পানি, আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা।
এদিকে নিজ এলাকায় নতুন মসজিদের নির্মাণকাজ শুরু হওয়ায় ফেনুয়া বিল ও পূর্ব টিলা পাড়া এলাকার বাসিন্দাদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ প্রাণ মানুষ যুবদল নেতা নুর উদ্দিন নুরুর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
হাটহাজারী প্রতিনিধি : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী চট্টগ্রাম জেলার হাটহাজারী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন কà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited