শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৯ পিএম, ২০২৫-০৮-১২
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
বান্দরবান জেলাধীন আলীকদম চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের কোনো শিক্ষক না থাকায় ইসলাম ও নৈতিক শিক্ষার পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই পাঠদান বর্তমানে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষকরা দিচ্ছেন, যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে।
বিদ্যালয়ে বর্তমানে মোট পাঁচজন শিক্ষক রয়েছেন, যাদের সবাই বৌদ্ধ ধর্মের। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২৬ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উচাছিং মার্মা জানান, পূর্বে নুরুল আমিন নামে একজন ইসলাম ধর্মের শিক্ষক কর্মরত ছিলেন। তিনি লামা উপজেলায় বদলি হওয়ার পর তার স্থলাভিষিক্ত শিক্ষকও বৌদ্ধ ধর্মের হওয়ায় ইসলাম ধর্মের শিক্ষক পদ শূন্য রয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, ৯০ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটি জনবহুল বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রদান বৌদ্ধ ধর্মের শিক্ষকের মাধ্যমে করাটা হতাশাজনক। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষকের অভাবও শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং ইসলাম ধর্মের উপযুক্ত শিক্ষক নিয়োগের দাবি উঠেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited