চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:১৯ পিএম, ২০২২-০৮-২২

রাঙামাটিতে শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

রাঙামাটিতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানা মামলা দায়ের করেছেন এক ভূক্তভোগী শিক্ষার্থীর মা।

২০ আগস্ট ধর্ষণের অভিযোগে ৯ এর (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে । 

এদিকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত মো: সুজন ওরফে নয়নকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই ক্যহলা চিং মারমা। তিনি জানান,আমরা মামলাটি দায়েরের পর থেকেই উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় আসামীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে রবিবার বিকাল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। সোমবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

মামলার বাদী ভিকটিমের মা এজাহারে উল্লেখ করেছেন, আমাদের ও ছেলেটির উভয় পরিবারের বাসা পাশাপাশি হওয়ার সুবাধে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে ১৭ জুলাই ২২ ইং বুধবার সকালে আমার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী মেয়েকে ফূসলিয়ে নিজেদের ঘরে নিয়ে যায় সুজন। এসময় ধারালো ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও করে রাখে।

 এ ঘটনা কাউকে জানালে ভিকটিম ও তার ছোট ভাইকে খুন করার হুমকিও দিয়েছে সুজন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে শিক্ষার্থীকে আরো বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন ভিকটিমের মা।

সর্বশেষ  ১৭ অগাস্ট ২০২২ ইং তারিখে মেয়েটিকে ডেকে নিয়ে আবারো জোরপূর্বক ধর্ষণ করায় মেয়েটি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এতে করে বিষয়টি মেয়েটির পরিবারের সদস্যদের দৃষ্টিগোচর হলে মেয়ের মা তাকে জিজ্ঞাসা করলে মায়ের কাছে সে ঘটনার বিস্তারিত খুলে বলে।

মেয়ের মা জানান, আমার স্বামী মারা যাওয়ার পর আমি মানুষের বাসায় কাজ করে আমার ৫টি সন্তানকে লালিত করে তুলছি। নিজে না খেয়ে হলেও মেয়েটিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছিলাম। কিন্ত এই ঘটনায় আমার সবশেষ হয়ে গেছে। আমি ন্যায় বিচার চাই।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর