চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-ঢাকা ২৫০ কিমি তেলপথে নিরাপত্তা শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৫ পিএম, ২০২৫-০৮-১৬

চট্টগ্রাম-ঢাকা ২৫০ কিমি তেলপথে নিরাপত্তা শঙ্কা!

১৬ আগস্ট ২৫ ইং আনুষ্ঠানিকভাবে চট্রগ্রাম- ঢাকা পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড চট্টগ্রাম ডিপো থেকে এই পাইপলাইনে মাধ্যমে জ্বালানি তেল ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৫০ লক্ষ লিটার তেল ঢাকা পৌঁছাবে মাত্র ১২ ঘণ্টায়।

এই প্রকল্পে মোট ব্যয় করা হয়েছে ৩৬৫৩ হাজার কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য বিপিসিকে বছরে ন্যূনতম ৭৭৩ কোটি টাকা ব্যয় করতে হবে।

২৫০ কিলোমিটার পাইপ লাইনে প্রায় ৩ কোটি লিটার তেল দিয়ে পূর্ণ করা আছে। যা তেল সরবরাহকে গতিশীল রাখতে সব সময় পাইপ লাইনে থাকবে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এই পাইপ লাইনের মাধ্যমে বছরের প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

প্রকল্পের ব্যয়, রক্ষণাবেক্ষণের ব্যয়, পাইপ লাইনে মজুদ তেল , সর্বমোট যে টাকার পরিমান দাঁড়ায় তাতে ৩০০ কোটি টাকা ৩৫ বছর পর সাশ্রয় করার সম্ভাবনা আছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিশ্বের যেসব উন্নত দেশে পাইপ লাইনে জ্বালানি তেলের সরবরাহ হয় তার সবগুলোতেই বছরব্যাপী দুর্ঘটনা লেগে থাকে। এতে মানবসম্পদ অর্থ-সম্পদ সহ পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। 

দিনাজপুরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। যার লিকেজ ছাড়াতে ভারত থেকে যন্ত্রপাতি নিয়ে আসতে হয়েছে।

তেল এর পাইপলাইনে দুর্ঘটনার অনেক ইতিহাস আছে যেমন -১৬ জুন, ১৯৭৬ - ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সড়ক নির্মাণ কর্মীর দ্বারা একটি পেট্রোল পাইপলাইন ফেটে যায় । এলাকাজুড়ে পেট্রোল ছিটিয়ে দেওয়া হয় এবং শীঘ্রই আগুন লেগে যায়, যার ফলে ৯ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়। নির্মাণ এলাকায় পাইপলাইনের গভীরতা নিয়ে বিভ্রান্তি দুর্ঘটনার একটি কারণ বলে মনে হয়।

- ১৭ অক্টোবর, ১৯৯৮ - ১৯৯৮ জেসি পাইপলাইন বিস্ফোরণ : নাইজেরিয়ার নাইজার ডেল্টার জেসিতে একটি পেট্রোলিয়াম পাইপলাইন বিস্ফোরণে প্রায় ১,২০০ গ্রামবাসী নিহত হয়, যাদের মধ্যে কেউ কেউ পেট্রোল পরিষ্কার করছিলেন ।

- ১০ জুন, ১৯৯৯ - ওয়াশিংটনের বেলিংহাম পার্কে পাইপলাইন ফেটে ২,৭৭,২০০ গ্যালন পেট্রোল নির্গত হয়। পেট্রোলটি জ্বলে ওঠে, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে যার ফলে দুই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়। পাইপলাইনের ভুল কার্যকারিতা এবং পাইপের পূর্বে ক্ষতিগ্রস্ত অংশ যা আগে সনাক্ত করা হয়নি, তা ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। 

- ১২ মে, ২০০৬ - নাইজেরিয়ার লাগোসের বাইরে একটি তেল পাইপলাইন ফেটে যায় । এতে ২০০ জন নিহত হয়েছে।

- ২০১৩ সালে, চীনের শানডং প্রদেশে একটি অপরিশোধিত তেল পাইপলাইন ফেটে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ২৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছিলেন। 

- ২০১৫ সালে, রাশিয়ার একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন। 

তাছাড়া যুক্তরাষ্ট্রে ও বিভিন্ন সময়ে পাইপলাইন থেকে তেল লিকেজের ঘটনা ঘটেছে, যার ফলে পরিবেশ দূষণ হয়েছে।

উন্নত দেশগুলো ও এই দুর্ঘটনা গুলো প্রতিহত করতে পারেনি।  কিন্তু উন্নত প্রযুক্তি, সততা, দায়িত্ববোধ, মেধা ও কঠোর পরিশ্রমের দ্বারা দ্রুত তম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে।  কিন্তু আমাদের এই পাইপলাইনে যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে তা আমরা মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত ? কারণ আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি ঠিক কিন্তু তা বাস্তবায়নের জন্য যে মেধা, দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও সততা দরকার তা কি বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাতে আছে?

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ইতিপূর্বে বলেছেন এই পাইপ লাইনের মাধ্যমে তেল পরিবহনে সময় সাশ্রয় হবে, নিয়ন্ত্রণ কক্ষে বসেই পাইপ লাইনের তেল সরবরাহ মনিটর করা যাবে যার মাধ্যমে তেল চুরি বন্ধ হবে।

এই পাইপলাইনে তেল সরবরাহের মাধ্যমে তেল চুরি বন্ধ হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না উল্টো এর মাধ্যমে  তেল চুরির চক্রটি আরো নিখুঁতভাবে তেল চুরি করবে। তিনি এই ধরনের বক্তব্য দিয়ে এই দেশের জন্য আমদানিকৃত জ্বালানি তেল চুরির সাথে জড়িত মূল হোতাদের সযত্নে ও সুকৌশলে পর্দার আড়ালে সরিয়ে নিয়ে  সেভ এক্সিট দিয়ে দেয়ার চেষ্টা করছেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর