চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টেকনাফে শিশুসহ চারজন অপহরণ

টেকনাফ প্রতিনিধি :    |    ০২:০১ পিএম, ২০২৫-১২-০১

টেকনাফে শিশুসহ চারজন অপহরণ

কক্সবাজার টেকনাফ বাহারছড়া দক্ষিণ শিলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে পাহাড়ের কাছের খেলা করার সময় শিশুসহ ৬ জনকে অপহরণ করা হয়। এরপর তাদের হাত থেকে দুজন শিশু কৌশলে পালিয়ে এসেছে। এখনও ৪ জন তাদের কাছে জিম্মি অবস্থায় আছেন। 
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।
অপহৃত শিশুরা হল—একই এলাকার অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।
ঘটনায় পালিয়ে আসা দুই শিশু হল—একই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।
স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড় থেকে নেমে আসা দুর্বৃত্তদের একটি দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এসময় ৬ শিশুকে জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। পরে দুর্বৃত্তদের কাছ থেকে ২ জন কৌশলে পালিয়ে আসে। অন্যরা এখনও জিম্মি রয়েছে।
স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। তিনিসহ স্থানীয়রা মিলে অপহৃত শিশুদের উদ্ধারে পাহাড়ে সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন। 
তবে কী কারণে এসব শিশুদের অপহরণ করা হয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিবারের মতো মুক্তিপণ আদায়ে এই অপহরণের ঘটনা হয়েছে বলে ধারণা করছেন হাফেজ আহমদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও ধরনের অভিযোগ পুলিশকে দেয়নি। 
তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করার পাশাপাশি অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। আর ভুক্তভোগীদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর