চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

স্যান্ডর ডায়ালাইসিস কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ

মুহাম্মদ আমির হোছা্ইন ::    |    ০২:২৬ পিএম, ২০২২-০৬-১৫

স্যান্ডর ডায়ালাইসিস কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নীচ তলায় প্রধান প্রবেশ পথের পাশে অবস্থিত “স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ” প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এবং সেখানে কর্তব্যরত ডাক্তার রেহনুমা ও নার্স-টেকনিশিয়ানদের রোগীর প্রতি দুর্ব্যবহার, অবহেলা এবং ভুল চিকিৎসার মাধ্যমে ডায়ালাইসিস গ্রহণকারীর ৬০ বছর বয়সী একজন বৃদ্ধা কিডনী রোগী ‘সাফিয়া খানম’ কে হত্যার অভিযোগ এনেছেন তাঁর পরিবারের সদস্যরা।

বুধবার  (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে তাঁর পরিবারের সকল সদস্য উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তাঁর স্বামী এম.এ মাসুদ ও তাঁর ছেলে সাংবাদিক তানভীর আহমেদ গত ৫ জুন রাতে ডায়ালাইসিস গ্রহণের জন্য তাঁর স্ত্রীকে নিয়ে ডায়ালাইসিস কেন্দ্রে উপস্থিত হওয়ার পর স্যান্ডর কর্তৃপক্ষের ডাক্তার রেহনুমা, নার্স-টেকনিশিয়ান কর্তৃক রোগী এবং রোগীর সাথে থাকা আত্মীয়দের প্রতি দুর্বব্যহার এবং রোগীকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার বিশদ বর্ণনা দেন। 

সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে রোগীর পরিবারের পক্ষ থেকে রোগীর এই মৃত্যুকে হত্যাকান্ড হিসেবে অবহিত করা হয় । এর জন্য ‘স্যান্ডর কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার’ বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্যান্ডর কর্তৃপক্ষের সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি বাতিল করে এই ডায়ালাইসিস কেন্দ্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রয়াত রোগীর পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানান রোগীর স্বামী এম.এ মাসুদ। স্যান্ডর কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মারফত ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে উক্ত টাকা কিডনী রোগীদের কল্যাণে ব্যয় করার জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ডিজি হেলথ, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম জেলা সিভিল সার্জনসহ সকলের প্রতি এই ঘটনার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর