শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৫:১৭ পিএম, ২০২৫-১২-০৮
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক নাবিকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।
সোমবার (৭ ডিসেম্বর) ভোরে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ-বাহিনীতে সেইলর (নাবিক) হিসেবে কর্মরত দেলোয়ার ভোরের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় পথচারীরা ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, গত ২০১৩ সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited