শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২৫-০১-০৯
অদ্য চিটাগং মেট্রোপলিটন শপস ওনার্স এসোসিয়েশন আয়োজিত কার্য নির্বাহী পরিষদের সভা তামাকুন্ডি লেইন রিজওয়ান মার্কেটের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আবুল কাশেম এবং সেক্রেটারি মো: মনসুর - এর পরিচালনায় অনুষ্ঠিত সভাতে জুলাই বিপ্লবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। সম্প্রতি বিভিন্ন ব্যবসায় সরকার কর্তৃক নতুন করে ১৫% ভ্যাট নির্ধারণ করায় এই সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে। তারা আরো বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিতিশীল পরিবেশে হঠাৎ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত অন্যায্য ভ্যাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মনে হতাশার সৃষ্টি করে। এই সিদ্ধান্তের পরে সংশ্লিষ্ট ব্যবসায়ে মূল্য পরিস্থিত সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।
যুগ্ম সম্পাদক লায়ন সাজ্জাদ উদ্দিন বলেন, রমজান মাস সমাগত। সারা বছর শত সীমাবদ্ধতার মধ্যেও ব্যবসায়ীরা রমজান মাসে স্থিতিশীল পরিবেশে ব্যবসা বানিজ্য করতে চায়। রমজান মাস উপলক্ষে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান প্রশাসনের প্রতি জোর আবেদন করা হয়। যানজট নিরসন, চাঁদাবাজমুক্ত পরিবেশ, অবৈধ হকারদের দৌরাত্ম বন্ধ করে ফুটপাতকে মানুষের চলাচল উপযোগী করা, রমজানকালীন পুরা বাংলাদেশের অর্থনৈতিক কর্মযজ্ঞ নির্বিঘ্ন করা ইত্যাদি বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়া হয়। খুবই দ্রুত অন্যায্য ১৫% ভ্যাট র ব্যাপারে পুনঃ বিবেচনা এবং রমজানকালীন নির্বিঘ্ন ব্যবসা বাণিজ্যের দাবিতে বর্ধিত সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited