চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

যার চরিত্র ঠিক থাকে না, তার সাথে সংসার হয় না: সুবাহইলিয়াসের সঙ্গে সুবাহ

বিনোদন ডেস্ক :    |    ০৪:৩২ পিএম, ২০২১-১২-২৯

যার চরিত্র ঠিক থাকে না, তার সাথে সংসার হয় না: সুবাহইলিয়াসের সঙ্গে সুবাহ

এবার বিয়ে করে বিপাকে নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি তিনি গায়ক ইলিয়াস হোসেনকে বিয়ে করেছেন বলে খবর আসে।
 
এমন খবর চাউর হতেই অভিযোগ ওঠে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি সুবাহকে তৃতীয় বিয়ে করেছেন ইলিয়াস। সুবাহ অবশ্য দাবি করেছেন, ‘কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছেন’ এমনটা জেনেই তিনি বিয়ে করেছেন।    

এদিকে, এবার সুবাহ জানালেন ইলিয়াসের সঙ্গে তার ঘর ভাঙার পথে।  বুধবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক দীর্ঘ পোস্টে সুবাহ বিয়ে করে ভুল করেছেন বলে দাবি করেন।  

এই অভিনেত্রী লেখেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসি-খুশিভাবে বিয়ে করে। সংসার করার জন্য, বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। সব মেয়ে হাসিমুখে গরীব স্বামীর সাথে সংসার করতে পারে। কম দামি কাপড় পরে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে, মিথ্যা কথা বলে অন্য মেয়ের কাছে, বউয়ের নামে মিথ্যা কথা বলে, সম্পর্ক রাখে, যার চরিত্রের ঠিক থাকে না; তার সাথে এটলিস্ট সংসার হয় না, হবেও না। ’

সুবাহ আরও লেখেন, ‘যে নারী লোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায়; তার সাথে ঘর করা সম্ভব নয়। বোকা ছিলাম, অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম, তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার, কেন বিয়ে করলাম জানি না- এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে, নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব?’ 

সবশেষে তিনি লেখেন, ‘আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমি আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত? নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত? না কি করবো বলুন আপনারা...আমার জন্য সবাই দোয়া করবেন। ’

নবাগত নায়িকা সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত কোনোটিই মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস।  

এই গায়ক ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনে বসবাস করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর