শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৭:৪৫ পিএম, ২০২৫-০৮-০৬
২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে চিহ্নিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতনের এক বীরত্বগাথা দিনে। বছর ঘুরে সেই দিনটি এসে দাঁড়ালে সাংবাদিক সমাজ চেয়েছিল স্বাধীনতা ও গণতন্ত্রের বিজয়ের স্বীকৃতি। কিন্তু বাস্তবতা হলো—এই বিশেষ দিনেও তথ্যমন্ত্রণালয় যে সরকারি ক্রোড়পত্র প্রকাশের অনুমোদন দিয়েছে, তার অধিকাংশই গেছে সেইসব পত্রিকায়—যারা ফ্যাসিবাদের রমরমা আমলে নির্লজ্জভাবে তাবেদারি করেছিল।
ক্রোড়পত্র: বিশেষ দিবসে বিশেষ সুবিধা—কিন্তু কাদের জন্য? সরকারি ক্রোড়পত্র মূলত একটি বিশেষ দিবস বা ঘটনাকে কেন্দ্র করে সরকারের পক্ষে পাঠানো হয়—বিজ্ঞাপনভিত্তিক একটি সম্মানসূচক প্রকাশনা, যা সচরাচর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কিংবা জাতীয় নেতৃবৃন্দের জন্ম-মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত হয়। কিন্তু বিস্ময়করভাবে, ৫ আগস্টের মতো রাজনৈতিক মুক্তির প্রতীকী দিবসেও এই ক্রোড়পত্র বরাদ্দ পেয়েছে সেইসব গণমাধ্যম, যারা অতীতে গণতন্ত্রবিরোধী শক্তির মুখপাত্র ছিল!
এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা সাংবাদিক সমাজ। তারা বলছে— “ফ্যাসিস্টরা দেশ ছেড়েছে, কিন্তু তাদের পদলেহী গণমাধ্যম এখনো সক্রিয়। আর সেই মাধ্যমেই যাচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রণালয়ের ক্রোড়পত্র!
একজন সাহসী সম্পাদক প্রশ্ন তুলেছেন— “কেন বঞ্চিত হলো চট্টগ্রামের আলোচিত পত্রিকা ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’?” এই পত্রিকাটির পাশাপাশি জাতীয় মানের ‘দৈনিক আমাদের বাংলা’-কেও উপেক্ষা করা হয়েছে। অথচ এই দুই পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী হলেন সেই বিরল সম্পাদক—যিনি গত বছরের জুলাই বিপ্লবে স্বপরিবারে ত্যাগ স্বীকার করেছেন, ছিলেন রাজপথে, দিয়েছেন রক্ত, আর কলমের শক্তি দিয়ে দাঁড়িয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আজ সাংবাদিক সমাজের রাস্তায় উচ্চারিত হচ্ছে এই প্রশ্ন— “যিনি ত্যাগ করেছেন, তিনি পেলেন না। আর যিনি তাবেদারি করেছেন, তিনিই পেলেন?
বিএজে’র ভাইস প্রেসিডেন্টের স্ট্যাটাসে ঝড় : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) এর ভাইস প্রেসিডেন্ট ওবায়দুর রহমান শামীম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন—“ফ্যাসিস্ট বিতাড়নে ১৫ বছরের আন্দোলনে জুলুম-নির্যাতন সহ্য করেছি আমরা সাংবাদিকরা। অথচ ৫ আগস্টে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরাই। যুদ্ধের ময়দান থেকে একজন ছাড়া আর কাউকে তথ্যমন্ত্রণালয়ে কোনো দায়িত্বে বসানো হয়নি।” আরও বলেন— “তথ্যমন্ত্রণালয় কিসের বিনিময়ে ফ্যাসিস্টদের হাতে ক্রোড়পত্র তুলে দিয়েছে তার ব্যাখ্যা চাই। সব তথ্য আমাদের কাছে আছে। একদিন এর জবাবদিহি হতেই হবে।”
সাংবাদিকদের কমেন্টে ক্ষোভের বিস্ফোরণ - শুধু স্ট্যাটাস নয়, সেই পোস্টের নিচে মন্তব্য সেকশনে ঝড় তুলেছেন দেশজুড়ে সাংবাদিক ও নেটিজেনরা: মাহফুজ মণ্ডল: “ফ্যাসিস্টে ভরপুর এখনো হাজারো প্রতিষ্ঠান।” শওকত হোসেন: “তথ্যমন্ত্রণালয়ই ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক।”আজিজুল হক: “কাল অফিস বন্ধ, বুধবার কর্মসূচি দিন—আমরা নির্যাতিত সাংবাদিকরা রাস্তায় নামব।” ডা. জাহিদুল ইসলাম: “এক ফ্যাসিস্ট গেছে, আরেকজন এসেছে। বাংলার মাটি এখন ফ্যাসিস্টদের উর্বরভূমি।” মি. আইয়ুব: “যাদের গণমাধ্যম সম্পর্কে কোনো ধারণাই নেই, তারাই এখন ক্রোড়পত্র নিয়ে ব্যবসা করছে!” মোখলেসুর রহমান বলেন: “সবকিছু নিয়ন্ত্রণ করছে ‘র’। এরাই ঠিক করছে কারা পাবে সুযোগ। ” নুর হাসান চান: “ফ্যাসিবাদীরা এখনো মন্ত্রণালয়ের দখলে। ব্যবস্থা না নিলে বিষফোঁড়ায় রূপ নেবে।”
মুক্তি দিবসে চাটুকারদের উৎসব কেন? বর্তমান সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন রূপে, জনগণের রায় ও আন্দোলনের ফসল হিসেবে। অথচ সেই সরকারকেই বিব্রত করছে কিছু মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক আচরণ ও চাটুকারদের পৃষ্ঠপোষকতা। ৫ আগস্ট ‘দ্বিতীয় মুক্তি দিবস’-এ পাঠানো সরকারি ক্রোড়পত্র যদি শেষ পর্যন্ত গিয়ে পড়ে ফ্যাসিবাদের লালন-পালন করা পত্রিকায়, তবে প্রশ্ন উঠে—এই মুক্তি আসলেই কার জন্য ছিল?
সাংবাদিক সমাজের বার্তা: বিচার চাই, পরিবর্তন চাই- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কলম চালিয়ে, রাজপথে দাঁড়িয়ে রক্তাক্ত হওয়া সাংবাদিকরা আজো ন্যায্যতার জন্য বঞ্চিত। তারা বলছেন— “তথ্যমন্ত্রণালয় যদি আমাদের আত্মত্যাগকে সম্মান না করে, তবে এই ক্ষোভ একদিন নতুন আন্দোলনের জন্ম দেবে।”
তারা এখন অপেক্ষায় নয়—সংগ্রামের প্রস্তুতিতে। আর যারা প্রতারণা করেছে ইতিহাসের নামে, তাদের জন্য অপেক্ষা করছে—ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানোর দিন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited