শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:০৪ পিএম, ২০২৬-০২-২৬
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্বোধন ও ইফতার মাহফিল নগরীর দামপাড়া এলাকায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বিকেল তিনটায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যালয়ের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে। গণতান্ত্রিক কাঠামো নড়বড়ে হলে কোনো দেশই কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারে না। তিনি নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি ও অপরাজনীতি পরিহার করে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত না হলে কোনো উদ্যোগই সফল হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে হলে ন্যায়ভিত্তিক প্রশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ওসমান আলী, ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাবুদ্দিন, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মাওলানা আবচার তৈয়বী, খলিফা শাহ মুহাম্মদ শামসুল আলম সানজরী, মো. আব্দুল কুদ্দুস, শাহজাদা মিজানুর রহমান, মোহাম্মদ আইয়ুব তাহেরী, মাওলানা মিনাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited