শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:০৬ পিএম, ২০২১-০৬-২৪
করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পার্বত্য রাঙামাটি শহরের শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইসিবি’র সদর জোন কর্তৃপক্ষ। ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাঙামাটিস্থ চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সদর জোন ১১ ইবির সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরজোনের অধিনায়ক বিএ-৬৮৮৩ লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম-পিএসসি। রাঙামাটি শহরস্থ ভেদভেদি কলেজ গেট, মোহাম্মদপুর, রিভার্ভ বাজার, বনরূপা, শান্তিনগর এলাকার কর্মহীন, দুস্থ এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাউল,ডাল, আটা, আলু, লবণ, একটি করে লুঙ্গি ও গামছা’র প্যাকেট ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন-পিএসসি, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণবসহ জোনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited