শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৬ পিএম, ২০২১-০৭-১৮
চলতি জুলাই মাসে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। এই মাসেই সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে।
গত ১৮ দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪৪ জন। মৃত্যুবরণ করেছে ১৩৪ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত গত ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৮ দিনে ৩৬ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ। ১৪ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ে। এইদিন আক্রান্ত হয় ১ হাজার তিন জন। এছাড়া ১৮ জুলাই (আজ) চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু হয়। এইদিন মৃত্যুবরণ করেছেন ১১ জন। গত ১৮ দিনে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং ৮ হাজার ১০৩ জন মহনগর এলাকার বাসিন্দা। চলতি জুলাই মাসের বাকি দিনগুলোতে সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, কোরবানির পশুর হাট ও বাড়ি ফেরা মানুষের কারণে সংক্রমণ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সর্বোচ্চ সতর্কতা নিয়ে চলাচল জরুরি। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৯৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৬২টি। সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া যায় পটিয়া উপজেলায়, ৪৫ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৪২ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই বিভিন্ন উপজেলা এলাকায় বাসিন্দা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited