চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

পটিয়া প্রতিনিধি :    |    ০৫:১১ পিএম, ২০২৬-১০-২২

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

চট্টগ্রামের পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্তে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের জন্য ২৮ টন চিনি নিয়ে যশোর-ট-১১-৪৬৫৭ নম্বরের একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ২০ অক্টোবর সন্ধ্যায় নগরের নাসিরাবাদ এলাকার একটি কারখানায় ১৩ টন চিনি খালাস করা হয়। পরে অবশিষ্ট ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে ২১ অক্টোবর ভোররাতে পটিয়ার মনসা বাদামতল এলাকায় কাভার্ডভ্যানটির চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন অন্য চালকেরা। পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাঁকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে অচেতন করা হয়েছিল।

এ ঘটনায় ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। ছিনতাই হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার পর ছিনতাই হওয়া চিনি উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। এরই অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকার কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, আজিজনগর বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “আমাদের অভিযান চলমান রয়েছে। আপাতত বান্দরবান থেকে কিছু চিনি উদ্ধার করা গেছে। বাকি চিনিও উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাই ও চোরাই মালামালের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

রিটেলেড নিউজ

সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত


চন্দনাইশে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৫ জন আহত

চন্দনাইশে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৫ জন আহত

চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২à...বিস্তারিত


বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালী প্রতিনিধি : : প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বà¦...বিস্তারিত


আলীকদমে ডেঙ্গুতে প্রাণ গেল ২৩ বছরের তরুণ ট্যুরিস্ট গাইডের, শোকের ছায়া

আলীকদমে ডেঙ্গুতে প্রাণ গেল ২৩ বছরের তরুণ ট্যুরিস্ট গাইডের, শোকের ছায়া

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে মারা গেছেন তরুণ ট্যুরিস্ট গাইড আà¦...বিস্তারিত


চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। লুট হওয়া চিনির আà¦...বিস্তারিত


তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার ও মূল্যতালিকা না রাখার অভিযোগে বান্দরবানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর