শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:১০ পিএম, ২০২৬-১০-১৪
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানের ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধারপূর্বক মোঃ সিদ্দিক হোসেন (৩৯) নামের ১জন আসামি গ্রেফতার ও চোরাচালানে ব্যবহারিত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিক হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিন শ্রীপুর গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এবং পলাতক অপর আসামি হলেন, চট্টগ্রাম মহানগরীর রৌফবাদ এলাকার আনিস রহমান সুলতান (৩০)। জোরারগঞ্জ থানা পুলিশ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার জোরারগঞ্জ থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট করে ১টি কার্গো ট্রাক (কাভার্ড ভ্যান) সহ আসামি মোঃ সিদ্দিক হোসেন'কে আটক করা হয়। এসময় আরে ৫/৬ জন লোক গাড়ি হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে কাভার্ড ভ্যান হতে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল, প্রতিটি বস্তার ওজন ২৫ কেজি (৭০২x২৫)= ১৭,৫৫০ কেজি প্লাস্টিক তৈরীর কাঁচামাল, যাহার সর্বমোট মূল্য অনুমান ৪৫,০০,০০০/-(পঁয়তাল্লিশ লক্ষ) টাকা এবং চোরাচালানকাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের কাভার্ড ভ্যান জাতীয় কার্গো ট্রাক, যাহার রেজিঃ নং- JESSORE-TA-11-4611 উদ্ধার করা হয়। আটক আসামি উদ্ধারকৃত প্লাষ্টিক তৈরীর কাঁচামালের বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। উদ্ধারকৃত কাঁচামাল সরকারি শুল্ক ও অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চীন হতে বাংলাদেশের অভ্যন্তরে আনা হয়েছে বলে জানা যায়। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় The Special Powers Act 1974 Section 25B/25D মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited