চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাব-এরিয়ায় জেলা প্রশাসনের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

খবর বিজ্ঞপ্তি    |    ১০:৫৭ পিএম, ২০২৫-০৮-২০

সাব-এরিয়ায় জেলা প্রশাসনের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ব্যস্ততম আন্দরকিল্লার সংলগ্ন সাব-এরিয়া এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন । 

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহানের নেতৃত্বে আজ বুধবার (২০ জুলাই) বিকেলে পরিচালিত এই অভিযানে জন চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাতের উপর মাছের বাজার বসানো ,  যত্রতত্র পশু জবাই, লাইসেন্স বিহীন মাংসের দোকান পরিচালনা এবং পরিবেশ দূষণ সহ মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৬ টি দোকানের স্বত্বাধিকারীদের  ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তৎখনাৎ আদায় করা হয়। 

এই ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল জাহান বলেন, " চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আন্দরকিল্লা সংলগ্ন সাব-এরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ লঙ্ঘনের দায়ে ৬টি দোকানের স্বত্বাধিকারীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে "। 

অভিযান চলাকালে স্থানীয় উৎসুক জনতা ভিড় করে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ধরনের অভিযানকে তারা সাধুবাদ জানাই। 

অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় বাসিন্দা মুসলিম আলী জনি বলেন , " সাব- এরিয়া এলাকায় বসবাসকারী জনগণের বিষফোঁড়া এই অবৈধ কাঁচা বাজারের কারনে  দুর্ভোগ পোহাতে হচ্ছে আজ এক দশকেরও বেশি সময় যাবৎ। যত্রতত্র পশু জবাই, ফুটপাত এবং রাস্তা দখল করে বাজার বসানো , মূল্য তালিকার না থাকা এবং পশু জবাই এর বর্জ্য যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ করে আসছে একশ্রেণীর ব্যবসায়ীরা । বহুবার বলার পরও তাদের বোধদয় হয় নি। জেলা প্রশাসনের এই  অভিযানের ফলে তাদের আত্মশুদ্ধি হবে এবং এই আলোকে তারা বাজার পরিচালনা করবে বলে আশা প্রকাশ করছি এবং জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এই ধরনের অভিযান যেন অব্যাহত থাকে "। 

উল্লেখ্য , ২০০৯ সালের এপ্রিল মাসে সদ্য সাবেক এক কাউন্সিলরের পৃষ্ঠপোষকতায় সাব-এরিয়া এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে কাঁচাবাজার গড়ে উঠে। কথিত আছে এই বাজার থেকে দিনে লক্ষাধিক টাকা চাঁদা হিসেবে আদায় হয় ।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর