শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৮:৪৩ পিএম, ২০২৫-০৯-১৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর দুই ঘটিকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে ।
আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাযায়। খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দূর্ঘটনা ঘটে এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার দাবী করেন।
সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited