শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০২:৫৫ পিএম, ২০২০-০৯-২৮
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও তার ছাত্র খোরশেদ আলম সুজন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি ড. অনুপম সেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ায় পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এসময় ড. অনুপম সেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে আমার ছাত্র ছিলেন খোরশেদ আলম সুজন। সেই সময়েই আমি দেখেছি তিনি একজন ভালো ছাত্র, অসাধারণ বাগ্মী। বিশ্ববিদ্যালয়ের সামনের প্রান্তরে তিনি যখন বক্তৃতা করতেন তা শুনে শুধু শিক্ষার্থীরাই মুগ্ধ হতো তা নয়, শিক্ষকরাও মুগ্ধ হতেন। এখনও তার সেই অসাধারণ বাগ্মী-প্রতিভা লয় হয়নি। এখনও তার অবশেষ রয়েছে। এখনও তিনি একজন খুব ভালো বক্তা, যদি সুযোগ পান।
ড. অনুপম সেন বলেন, আমি পত্র-পত্রিকার মারফত জেনেছি এবং প্রত্যক্ষভাবেই দেখছি, চট্টগ্রামের রাস্তাঘাট যেরকম ভাঙাচোরা অবস্থায় ছিল, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ার পর সেইসব রাস্তার অনেকগুলোই ভালোভাবে মেরামত করে চলাচল উপযোগী করেছেন। আমি শিক্ষক হিসেবে সবসময় তার শুভাকাঙ্ক্ষী। আমি এখনও চাই যে, তিনি সত্যিকার অর্থে চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের জনগণের কল্যাণের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত থাকবেন। কোনরকম অন্যায় যেন তাকে স্পর্শ না করে।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, স্থপতি শহিদুল হক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited