শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫৬ পিএম, ২০২৫-০৭-০৯
এম মনির চৌধুরী রানা
মহামারি আকারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা কমানোর অঙ্গীকার নিয়ে সারাদেশে সরকার অনুমোদিত বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি মিরপুরস্থ পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মিলনায়তনে সারাদেশে সরকারের অনুমোদন প্রাপ্ত ১৩২ টি ড্রাইভিং স্কুলের মালিক ও প্রতিনিধির সমস্বয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরী, এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমোবাইল ট্রেনিং একাডেমির মালিক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, শিমু ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ নুরনবী শিমু, জুমিকার ড্রাইভিং সেন্টারের মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা ড্রাইভিং স্কুলের মোঃ মিজানুর রহমান রতন, সৌরভ মোটর ড্রাইভিং স্কুলের মোঃ আলম, কাজী ড্রাইভিং স্কুলের কাজী মেহেদী হাসান, মডার্ন টেকনিক্যাল সেন্টারের জহিরুল ইসলাম, ক্যারিয়ট ড্রাইভিং স্কুলের মোঃ আব্দুল জব্বার, এসএমডি ট্রেনিং সেন্টারের মোঃ শামসুল হক, দি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ মোতালেব হোসেন, বরিশাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ জুয়েল হোসেন, শাহ এমদাদিয়া ড্রাইভিং ট্রেনিং স্কুলের শামসুদ্দিন চৌধুরী, কক্সবাজার ড্রাইভিং স্কুলের মোঃ নুরুল আমিন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ শাহিন, চন্দ্রদ্বীপ ড্রাইভিং স্কুলের মোঃ আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ প্রশিক্ষক দ্বারা সরকারি সিলেবাস অনুযায়ী মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘ আলোচনা শেষে যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে আহবায়ক, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিক মোঃ শাহিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিআরটিএ নিবন্ধিত ১৩২ টি ড্রাইভিং স্কুলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited