শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:১৫ পিএম, ২০২৬-১০-১৭
সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি মধ্যম মাহদাবাদ মিয়াজি পাড়ার কুরবান আলির বাড়ি মৃত আলি আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন বারবকুণ্ড অলিনগরের ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে বাড়বকুণ্ড অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে দুইজন গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় তাদের শুক্রবার রাত পৌনে বারটার দিকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ২ নম্বর ওয়ার্ডে পাঠান।
সেখানে চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত তাফসির আলম শাওন চিকিৎসাধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬&r...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited