চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বায়জীদনগর আবাসিক এলাকায় বার্ষিক মিলাদ মাহফিল ও দীনি আলোচনা সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:২৩ পিএম, ২০২৪-১১-২৬

বায়জীদনগর আবাসিক এলাকায় বার্ষিক মিলাদ মাহফিল ও দীনি আলোচনা সম্পন্ন

অদ্য টেক্সটাইল মোড়ের  পশ্চিমে বায়জীদনগর আবাসিক এলাকায় মসজিদ সংলগ্ন মাঠে বায়জীদনগর ইয়ুথ ফোরাম বার্ষিক মিলাদ মাহফিল এবং দ্বীনি আলোচনা সভার আয়োজন করে। মাহফিলের প্রথম পর্বে ছোট্ট সোনামণিদের নিয়ে কেরাত এবং সূরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বায়জীদনগর ইয়ুথ ক্লাবের পক্ষ হতে স্বাগত বক্তব্য দেন ইয়াসির আরাফাত এবং আজিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বায়জীদ থানার অফিসার ইন চার্জ আরিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়জীদ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুজ্জামান। প্রধান অতিথি আরিফুর রহমান বলেন, অত্র এলাকার অপরাধসমূহ কমাতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীরও সচেতনতার প্রয়োজন আছে। সন্ধ্যার পরে শিক্ষার্থীরা যাতে ঘরের বাইরে না থাকে সেদিকে অভিভাবকদের  বিশেষ নজর দিতে বলেছেন। বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে যুব সমাজকে নিয়ে আবাসিক সদস্যরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললে, সন্ত্রাসীরা  আর কোনভাবে সাহস করবে না। পাশাপাশি মর জাস্টিসের নামে নিজের হাতে আইন তুলে নিতে নিষেধ করেছেন। সন্ত্রাসী, চাঁদাবাজদের অবরুদ্ধ করে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। ২৪ ঘন্টা সুবিধার জন্য  ডিউটি অফিসারের নাম্বার প্রদান করেন। অত্র এলাকায় পেট্রোল পুলিশের টহল বাড়ানোর আশ্বাস প্রদান করেন। যুব সমাজকে অপরাধমুক্ত, মাদক মুক্ত থেকে পড়ালেখা মনোযোগী হবার পরামর্শ প্রদান করেন। অত্র এলাকার নিরাপত্তার ব্যাপারে তিনি সজাগ আছেন বলে জানান। অফিসার্স ইনচার্জ (তদন্ত) নুরুজ্জামান বলেন সমাজের অধিবাসীগণ  অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে অপরাধীরা সেখানে স্থান পায় না। অনুষ্ঠানের  দ্বিতীয় পর্বে দীনি আলোচনা করেন বরেন্য তিনজন ইসলামিক বক্তা যথাক্রমে হাফেজ মাওলানা হোসাইন, হযরত মাওলানা জসীমউদ্দীন, হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন। ইসলামী বক্তাগণ অত্র এলাকার অধিবাসী এবং যুব সমাজকে অন্যান্য জাগতিক কাজের ব্যস্ততার মধ্যেও  ইসলামের মূল স্তম্ভ গুলোকে সঠিকভাবে আদায় করার তাগিদ দেন। ইসলামিক আদর্শ অনুসারে চরিত্র গঠন করার উপর জোর দেন। ধৈর্যশীলতা, মানবিকতা, দান করার অভ্যাস, গীবত না করার অভ্যাস, মানুষের সাথে সুন্দর ব্যবহার, ভালো কাজ করা এবং মন্দ কাজ  থেকে দূরে থাকা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ইসলামিক নির্দেশনা গুলো মেনে চলার আহ্বান করেন ইসলামিক বক্তাগণ। অনুষ্ঠানটিতে সম্মানিত আসনগুলো অলংকৃত করেন অত্র এলাকার আবাসিক সমিতির শীর্ষস্থানীয়  নেতৃবৃন্দ, সিনিয়র নাগরিকবৃন্দ এবং অধিবাসীবৃন্দ। বায়জীদনগর ইয়ুথ ফোরামের পক্ষে বিশেষ দায়িত্ব পালন করেন কায়সার, শাহরুখ, আতিক,  খসরু, জিহাদ, মোশাররফ, সাকিব, প্রয়াস, ওয়াকিফ, রুজাইফ সহ প্রমুখ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর