শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৩ পিএম, ২০২৫-১১-০৮
উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয় পুনরায় চালু করেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোর্টবাজারে সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
উদ্বোধনকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন পর উখিয়া আমাদের সাংগঠনিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। জনগণের আস্থা ও ভালোবাসায় জামায়াত আবারো মাঠে শক্ত অবস্থানে ফিরবে।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এই কার্যালয় উখিয়ার ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের প্রতীক। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজে ন্যায়, আদর্শ ও সততার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাব। উখিয়ায় জামায়াতের এই পুনর্জাগরণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জনগণের পাশে থেকে উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রাখতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আসির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাবেক শিবির সভাপতি আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited