শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৯:৫০ পিএম, ২০২৫-০৮-২৩
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন শনিবার (২৩ আগস্ট) হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
দেশের প্রধান মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে রামদাস হাট, মুন্সীর ঘাট এবং মদুনাঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মো. বাবলু নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, মো. বাবলু ইঞ্জিনচালিত বোট ও বালুর ডাম্পার ব্যবহার করে নদীতে বালু উত্তোলন এবং অনুমোদনহীনভাবে তা পরিবহণ করছিলেন। এই কাজটি 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫' এবং 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০'-এর সুস্পষ্ট লঙ্ঘন। এটি মা মাছের প্রজনন এবং নদীর প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং নৌ পুলিশ সদস্যরা। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited