শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:১৫ পিএম, ২০২৫-০৭-১২
চট্টগ্রামের ফটিকছড়িতে আবারোসড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
১২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রয়েছে সাত মাস বয়সী শিশু আদনান, তার মা শারমিন আক্তার, পিতা মো. সুমন এবং মোটরসাইকেল চালক এনজিও কর্মী মো. মহিবুল্লাহ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে হঠাৎ সংঘর্ষ হলে যাত্রীবাহী উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রী ও চালকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রসঙ্গত, ফটিকছড়ি উপজেলায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বেপরোয়া গতি ও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এসব দুর্ঘটনার অন্যতম কারণ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited