চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জেলা পরিষদ সদস্যদের সেবার মনোভাব সম্পন্ন ও উত্তম প্রশাসক হতে হবে - পার্বত্য উপদেষ্টা

আমাদের ডেস্ক :    |    ০৬:৪৯ পিএম, ২০২৫-০২-১১

জেলা পরিষদ সদস্যদের সেবার মনোভাব সম্পন্ন ও উত্তম প্রশাসক হতে হবে - পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেছেন, নিজেদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করতে হবে। জেলা পরিষদের এ ১৫ জন সদস্যের মধ্যে সেবার মনোভাব থাকার পাশাপাশি তাদের উত্তম প্রশাসক হতে হবে। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতকর ঘটনা ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না। 

আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব- ১৭) ২০২৫- এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার‌ যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। নিজেরা সুসংবদ্ধ থাকলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষিসহ অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে, বাঁশ চাষ বাড়াতে হবে। প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখতে হবে। এছাড়া পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার রাখা চলবে না। তিনি  বলেন, আমরা এ এলাকার মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং ও নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

উপদেষ্টা এ সময় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী দলকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

খেলোয়াড়দের উদ্দেশে উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি জেলায় খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের কঠোর অনুশীলন অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমাদেরকে বিভাগ থেকে  জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে। সরকার সব সহযোগিতা দেবে।

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়রম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর