চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নতুন ধারার সূচনা করতে চাই: রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩০ পিএম, ২০২১-০১-৩১

নতুন ধারার সূচনা করতে চাই: রেজাউল করিম চৌধুরী

চসিকের নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি নতুন ধারার সূচনা করতে চাই। সবাইকে নিয়ে এ শহর গড়তে চাই। আমার স্বপ্ন, লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার। সব শ্রেণি পেশার প্রতিনিধির পরামর্শে টেকসই সুন্দর পরিকল্পিত নগর গড়তে চাই। চট্টগ্রামকে সাজানো কোনো ব্যাপার নয়। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ হোসেন, নিলু নাগ, হুরে আরা বিউটি, তসলিমা নুরজাহান রুবি, আনজুমান আরা, রুমকি সেন গুপ্ত, শাহীন আকতার রোজি প্রমুখ উপস্থিত ছিলেন। রেজাউল করিম চৌধুরী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে আমরা গর্ব করি, তাদের জন্য কী করেছি। ব্যারিস্টার নওফেল ছয় দফার স্মৃতিবিজড়িত লালদীঘিকে সাজিয়েছেন। এভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। নেত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জনগণ শেখ হাসিনার উন্নয়নের ওপর আস্থা রেখেছেন। করেনা ভাইরাসের সময় যখন মানুষ অসহায় হয়ে পড়েছিলেন পাশে দাঁড়িয়েছি। কল্যাণের জন্য রাজনীতি করেছি। কথা দিচ্ছি নীতি আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবো না। অবাস্তব কিছু ইশতেহারে দিইনি। তিনি বলেন, এ চট্টগ্রাম নিয়ে আমরা গর্ব করি। বৈপ্লবিক চট্টগ্রাম। নৈসর্গিক চট্টগ্রাম৷ চট্টগ্রামের ঐতিহ্য ফিরিয়ে নিতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। পাহাড় কেটে শেষ করে দিয়েছে। লোভী মানুষ সুন্দর ভূমিকে নস্যাৎ করে দিচ্ছে৷ জলাধার ভরাট হয়ে গেছে, আবাসিক এলাকা হয়ে গেছে। বিশেষজ্ঞ নিয়ে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। বর্জ্য থেকে সার, বিদ্যুৎ হচ্ছে। আমি সূচনা করে যেতে পারি, যা পরের প্রজন্ম এগিয়ে নেবে। করোনার সূচনায় চট্টগ্রামে স্বাস্থ্যসেবা অসহায় হয়ে পড়েছিল। পিতার কোলে সন্তানের মরদেহ নিয়ে আহাজারি দেখেছি৷ আমি আইসোলেশন সেন্টার করেছিলাম। ফুটপাতের অসহায়দের জন্য আমি চিন্তা করেছি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু করবো। বিত্তবানেরা এগিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। আমি জীবনে সন্ত্রাসকে প্রশ্রয় দিইনি৷ আগামীতেও দেবো না। মাদক ব্যবসায়ীদের চোখ বন্ধ করে শায়েস্তা করতে চাই। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে যা মোকাবেলা করতে হবে আমি মেয়র হিসেবে করবো। যদি পারা যায় পরিত্যক্ত সরকারি জায়গায় শিশুদের খেলার মাঠ করবো। কিশোর গ্যাংকে দোষ দিয়ে লাভ নেই। তাদের সৃজনশীলতার বিকাশে মুক্তমঞ্চ করতে চাই, সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে চাই।   তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে জননেত্রী শেখ হাসিনা ৬ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। অনেক প্রভাবশালী খাল দখল করেছেন। আমি শতভাগ দায়িত্ব পালন করবো নিরপেক্ষভাবে। আমি সবজান্তা নই, সবার পরামর্শ চাই। সম্মিলিত সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কা নেই। আমি মেয়র হওয়া বড় কথা নয়, জনপ্রত্যাশা পূরণে সবার সহযোগিতা দরকার। ভুল হলে সাংবাদিকরা দেখিয়ে দিতে হবে। সমালোচনা অবশ্যই করবেন। পাশাপাশি সঠিক প্রতিকারও তুলে ধরতে হবে। চসিকের সমন্বয় সভায় জবাবদিহি থাকতে হবে৷ মেয়রের কর্তৃত্ব থাকতে হবে। আমরা সুন্দরভাবে শহরকে সাজাতে করতে চাই। সভাপতির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। বক্তব্য দেন সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ। ধন্যবাদ বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ, মোস্তাক আহমেদ, শামশুল হক হায়দারী, নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেমুল হক, শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের, দেবদুলাল ভৌমিক প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর