চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আবদুল মান্নান

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:১১ পিএম, ২০২৫-০৪-২২

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আবদুল মান্নান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র তিন মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ আবদুল মান্নান ‘সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ ছাড়াও এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’
লাভ করেন। 
এর পাশাপাশি তিনি রেমিট্যান্স এম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, ‘সরদার প্যাটেল অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ, শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্যসচিব ও সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ সভায় উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর