শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ১২:১১ পিএম, ২০২৫-০৬-১৮
খাগড়াছড়ি প্রতিনিধি, ১৮-০৬-২০২৫:
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ১০দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। জেলার সদর উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০(দশ) দিনব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ই জুন) সদর উপজেলা অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুইমারা আনসার ব্যাটালিয়ন এর পরিচালক এ এইচ এম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীবৃন্দ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে ১০দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২(দুই) প্লাটুন মোট ৬৪জন তরুন-তরুণীদের অংশ গ্রহণ করেছেন। প্রশিক্ষনার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা আওতায় দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, আত্মনিভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক এ এইচ এম মেহেদী হাসান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমাজ তথা রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান পিপিএম বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে।
বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited