শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৩৬ পিএম, ২০২১-১২-০৬
২০০ কোটি রুপি প্রতারণার মামলায় দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া চার্জশিটে ওঠে এসেছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির নাম।
চার্জশিট অনুযায়ী বিপাকে পড়তে চলেছেন এই দুই তারকা। তারা সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নানা সময় প্রচুর উপহার নেওয়ার তথ্য পাওয়া গেছে।
ইডি’র অভিযোগ, জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপি মূল্যের উপহার দিয়েছিলেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লাখের একটি ঘোড়া এবং ৯ লাখের একটি পার্সিয়ান বিড়াল।
এছাড়া নোরা ফতেহিকে সুকেশ একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে, জেলে বন্দি থাকা অবস্থাতেই সুকেশ এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি আদায় করেছেন বলেও ইডি চার্জশিটে উল্লেখ করেছে।
এদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন, তিনি সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। কিন্তু এই আসামীর ফোনে একটি ছবি পাওয়া গেছে, যেখানে তার সঙ্গে জ্যাকুলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তাই অভিনেত্রীকেও কড়া নজরদারিতে রেখেছে সংস্থাটি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited